Login

একদিকে বইয়ের তাক, অন্যদিকে টাকার গাছ, জমে উঠেছে এসএমই মেলা

DIPU বাংলাদেশ
প্রকাশ: ১৬ January ২০২৬, ১২:৫৮ PM

একটি বইয়ের আকারে তৈরি ছোট্ট বইয়ের তাক। তাতে রাখা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদসহ বিভিন্ন লেখকের লেখা বইয়ের মিনিয়েচার। এই মিনিয়েচারগুলো তৈরি করে ‘ক্রাফটিনেশন’ নামের একটি উদ্যোগ। ক্রাফটিনেশনের প্রধান বিপণন কর্মকর্তা মুনজির প্রধান বলেন, ‘আমরা আট দিনের মেলায় যতটা বিক্রি হবে বলে ভেবেছিলাম, তা দুই দিনেই হয়ে গিয়েছে।’

রেজিনের তৈরি গয়না, ফ্রিজ ম্যাগনেটে দেশীয় বিভিন্ন স্মারক, কুশিকাটার চাবির রিং, ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের গয়না, জিপসামের পাত্রে নানা ধরনের মোমবাতি,  ধাতু দিয়ে তৈরি ওয়াল হ্যাংগিং, সুপারিপাতার খোলস দিয়ে তৈরি নানা রকম পাত্র, জামদানির ব্যাগ ও জুতার মতো বেশকিছু ব্যতিক্রমী পণ্যের পাশাপাশি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি টাকার গাছেরও দেখা মিলবে এখানে।

এই বিভাগের আরও খবর