ডিম চুরি করে খেত ডাইনোসরের যে প্রজাতি
প্রায় ৬ কোটি ৭০ লাখ বছর আগে পৃথিবীতে বসবাস করা ‘ম্যানিপুলোনিক্স রেশেটোভাই’ প্রজাতির ডাইনোসর অন্য ডাইনোসরের ডিম চুরি করে খেত বলে জানিয়েছেন প্রোসিডিংস অব দ্য জুলজিক্যাল ইনস্টিটিউট অব দ্য রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের একদল গবেষক। তাঁদের মতে, কুকুর আকৃতির আকারে ছোট অদ্ভুতদর্শনের ডাইনোসরটির হাতের সামনের অংশে ছিল একটি বিশাল নখ, পাশে দুটি আঙুল ও একগুচ্ছ ধারালো কাঁটা। ডিমের পিচ্ছিল উপরিভাগ শক্ত করে ধরে রাখার জন্য এটি ছিল এক আদর্শ হাতিয়ার।
