কায়সার রশিদ চৌধুরীর হাতে ডিজিএফআইয়ের নেতৃত্ব

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৩ February ২০২৬, ০৪:২৭ PM | পঠিত: ১৮ বার

নিজস্ব প্রতিবেদক :
 

দেশের সামরিক গোয়েন্দা সংস্থায় এলো নতুন নেতৃত্ব। মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে সেনা সদরে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়। একই আদেশে তাকে ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সামরিক ও কৌশলগত বিভিন্ন দায়িত্বে অভিজ্ঞ কায়সার রশিদ চৌধুরীর এই নিয়োগকে প্রতিরক্ষা কাঠামোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশের গোয়েন্দা কার্যক্রম আরও সমন্বিত ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।