নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফাইনালে বাংলাদেশ

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০১ April ২০২৬, ১১:০৯ PM | পঠিত: ১৮ বার

ক্রীড়া ডেস্ক:
দুর্দান্ত লড়াই করে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ যুব দল। সেমিফাইনালে নেপাল-কে ১-০ গোলে হারিয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশের যুবারা।
মালদ্বীপের মালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একমাত্র গোলটি করেন মোহাম্মদ মানিক। তাঁর অসাধারণ হেড থেকেই আসে জয়সূচক গোল, যা বাংলাদেশকে পৌঁছে দেয় ফাইনালের মঞ্চে।
ম্যাচসেরা হওয়ার পর মানিক তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, এই জয় তিনি তাঁর অসুস্থ মাকে উৎসর্গ করছেন। ফাইনালেও ভালো খেলে ট্রফি জিতে দেশের পাশাপাশি মায়ের মুখে হাসি ফোটাতে চান তিনি।
ম্যাচের দ্বিতীয়ার্ধে নেপাল কিছুটা চাপ সৃষ্টি করলেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল দৃঢ়। সহকারী কোচ আতিকুর রহমান মিশু জানান, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে খেলোয়াড়রা নিচে নেমে (লো ব্লক) রক্ষণ সামলিয়েছে এবং দারুণ মানসিক শক্তি দেখিয়ে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেছে।
অন্য সেমিফাইনালে ভারত ও ভুটান মুখোমুখি হয়েছে। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী ৪ এপ্রিল ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ।
এখন সবার লক্ষ্য একটাই—ফাইনালে জয় তুলে নিয়ে শিরোপা দেশে 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।