Login

চাকরি ছেড়ে উদ্যোক্তা, সামুদ্রিক শৈবালে বড় ব্যবসার স্বপ্ন মারিয়ার

DIPU বাংলাদেশ
প্রকাশ: ১৬ January ২০২৬, ০১:৫২ PM

কক্সবাজারে স্টারিনাস কিচেন দিয়ে শুরু হয় উদ্যোক্তা হিসেবে মারিয়া রে’র যাত্রা। সেটি ২০২২ সালে। মূলত সি ফুড বা সামুদ্রিক মাছসহ নানা পদের খাবার বিক্রিই ছিল তাঁর রেস্টুরেন্ট ব্যবসা শুরুর মূল উদ্দেশ্য। পর্যটন মৌসুমে প্রতি মাসে তাঁর এই রেস্টুরেন্টে পাঁচ লাখ টাকার ব্যবসা হয়। পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে বিশেষায়িত খাবার হিসেবে সি উইড বা সামুদ্রিক শৈবাল দিয়ে স্যুপসহ বিভিন্ন খাবার তৈরি করেন তিনি। ভালো সাড়াও পেয়েছেন তাতে।

এরপর স্থানীয়ভাবে সামুদ্রিক শৈবাল সংগ্রহ করে তা থেকে শুকনা গুঁড়া ও সাবান তৈরি করে বিক্রি শুরু করেন মারিয়া। ২০২৫ সালে তিনি সামুদ্রিক শৈবালের তৈরি পণ্য ও সাবান বিক্রি করেন প্রায় দুই লাখ টাকার। ক্রেতাদের আগ্রহ দেখে গত নভেম্বরে কক্সবাজারের নুনিয়াছটা এলাকায় নিজেই শুরু করেন সামুদ্রিক শৈবাল চাষ। প্রায় দেড় একর জায়গার ওপর উলভা ও গ্র্যাসেলেরিয়া ধরনের সামুদ্রিক শৈবাল চাষ শুরু করেন তিনি।

মারিয়া রে বলেন, গ্র্যাসেলেরিয়া শৈবাল শীতকালে সমুদ্র উপকূলে পাওয়া যায়। সেগুলোকেই চাষের জন্য বীজ হিসেবে ব্যবহার করা হয়। উলভা শৈবালের বীজ সংগ্রহ করা হয় কক্সবাজার কৃষি গবেষণা কেন্দ্র থেকে। সব মিলিয়ে ছয়টি জেলে পরিবারের নারী সদস্যরা এ চাষের সঙ্গে জড়িত।

এই বিভাগের আরও খবর