শীর্ষে শাহরুখের ছবি, আর কারা আছেন তালিকায়
২০২৬ সালে মুক্তির অপেক্ষায় থাকা ভারতীয় ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রে রয়েছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’। জনপ্রিয় চলচ্চিত্র তথ্যভান্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) প্রকাশিত চলতি বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে এই অ্যাকশন থ্রিলার।
আইএমডিবি জানিয়েছে, তাদের বৈশ্বিক দর্শকদের প্রকৃত আগ্রহের ভিত্তিতেই এই তালিকা তৈরি করা হয়েছে। প্রতি মাসে প্ল্যাটফর্মটিতে আসা ২৫ কোটির বেশি ব্যবহারকারীর পেজভিউ বিশ্লেষণ করে এই র্যাংকিং নির্ধারণ করা হয়। ফলে তালিকাটি শুধু ভারত নয়, আন্তর্জাতিক দর্শকদের মধ্যেও ভারতীয় সিনেমা নিয়ে বাড়তে থাকা আগ্রহেরই প্রতিফলন।
