শিল্পকলায় ফিরল ঢাকার চলচ্চিত্র উৎসব, আজ ৫ সিনেমার প্রদর্শনী

HURMAT ALI বাংলাদেশ
প্রকাশ: ১৬ January ২০২৬, ০৭:০৪ PM | পঠিত: ১৬ বার

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটরিয়ামে আজ থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সিনেমার শো ফিরেছে।

অনিবার্য কারণে শিল্পকলার মিলনায়তনে গতকালের নির্ধারিত সব শো স্থগিত করেছিল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মিডিয়া ইনচার্জ বিধান রিবেরু প্রথম আলোকে জানান, সকাল থেকে ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটরিয়ামে শো শুরু হয়েছে।

এই মিলনায়তনে আজ পাঁচ সিনেমার প্রদর্শনী রয়েছে। এর মধ্যে সকাল সাড়ে ১০টায় ‘উই আর টু অ্যাবিসেস’ (পর্তুগাল) ও ‘ডেসটিনি অব আ মাইগ্র্যান্ট’ (সেনেগাল), বেলা ১টায় ‘সালুম’ (ফিলিপাইন), বেলা ৩টায় ‘লাইসেন্স টু লাভ’ (রাশিয়া) ও ৫টায় ‘দ্য হাজব্যান্ড’ (ইরান) দেখানো হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।