বিসিবি পরিচালক আসিফ আকবরের আয়োজনে লন্ডনে সাকিবের জন্মদিন উদযাপন-
ক্রীড়া ডেস্ক :
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আইকন ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৯তম জন্মদিন উদযাপন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর। লন্ডনে কেক কেটে সাকিবের জন্মদিন উদযাপন করা হয়।
বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজ প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কেক কেটে জন্মদিন উদযাপন করছেন আসিফ আকবর। এসময় দুজন একে অপরকে কেক খাইয়ে দেন। আসিফ আকবর সাকিব আল হাসানকে ‘নবাব’ বলে সম্বোধন করেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর ক্রিকেট ও রাজনৈতিক অঙ্গনে আলোচনায় ছিলেন সাকিব আল হাসান। একপর্যায়ে জাতীয় দলে জায়গা হারালেও বর্তমানে তার ফেরার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে।
গত ৪ মার্চ গণমাধ্যমে আসিফ আকবর জানান, সাকিবকে ঘিরে বিদ্যমান জটিলতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি এখন মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইনগত দলও সক্রিয়ভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুতই সাকিবকে আবার জাতীয় দলে দেখা যাবে।
১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্ম নেওয়া সাকিব আল হাসান বর্তমানে দেশের বাইরে থাকলেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। তাকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে এবং তার বিরুদ্ধে থাকা মামলাগুলোও নিষ্পত্তির পথে রয়েছে। ধারণা করা হচ্ছে, আসন্ন নিউজিল্যান্ড সিরিজে জাতীয় দলের জার্সিতে ফিরতে পারেন তিনি।
📊 সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার সংক্ষেপ
🏏 টেস্ট: ৬৫ ম্যাচে ৪৩৬৭ রান ও ২৩১ উইকেট
🏏 একদিনের আন্তর্জাতিক: ২৩০ ম্যাচে ৭০৮৬ রান ও ৩০১ উইকেট
🏏 টি-টোয়েন্টি আন্তর্জাতিক: ১২৯ ম্যাচে ২৫৫১ রান ও ১৪৯ উইকেট
বাংলাদেশের কোটি ভক্ত এখন অপেক্ষায়—কবে আবার মাঠে ফিরবেন তাদের প্রিয় এই
