ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশের নির্দেশনা: যাত্রী ও চালকদের সতর্ক থাকার আহ্বান

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ১২ March ২০২৬, ০৭:৩৬ PM | পঠিত: ১৫ বার

নিজস্ব প্রতিবেদন:
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে যাত্রী ও পরিবহনসেবাদানকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। এতে সড়ক, নৌ ও রেলপথে ভ্রমণের সময় যাত্রীদের সতর্কতা অবলম্বনের পাশাপাশি চালক ও পরিবহন সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।
যাত্রীদের জন্য নির্দেশনা
পর্যাপ্ত সময় হাতে নিয়ে ভ্রমণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
গাড়ি চালকের ওপর দ্রুতগতিতে গাড়ি চালানোর জন্য চাপ না দেওয়ার অনুরোধ করা হয়েছে।
বাসের ছাদে কিংবা ট্রাক, পিকআপসহ পণ্যবাহী যানবাহনে অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিং বা ফুটওভারব্রিজ ব্যবহার করতে বলা হয়েছে।
অপরিচিত ব্যক্তির কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ না করার জন্য সতর্ক করা হয়েছে।
বাস চালকদের জন্য নির্দেশনা
অতিরিক্ত গতি বা ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করার আহ্বান জানানো হয়েছে।
ক্লান্তি বা অসুস্থ অবস্থায় গাড়ি না চালাতে বলা হয়েছে।
ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
কোনো অবস্থাতেই অতিরিক্ত যাত্রী না তোলার জন্য বলা হয়েছে।
নৌযান যাত্রীদের জন্য নির্দেশনা
লঞ্চ, স্টিমার বা স্পিডবোটের ছাদে কিংবা অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌপথে যাত্রা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
ভ্রমণের সময় লাইফ জ্যাকেট পরিধান করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নৌযান মালিক ও চালকদের জন্য নির্দেশনা
নির্ধারিত সংখ্যক মাস্টার ও ড্রাইভার দ্বারা নৌযান পরিচালনা করতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস দেখে নৌযান ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
যাত্রাপথে ঝড় দেখা দিলে নৌযান নিরাপদ স্থানে সরিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও লাইফ বয়া রাখার ওপর জোর দেওয়া হয়েছে।
নৌযান পরিচালনার জন্য বৈধ কাগজপত্র নিশ্চিত করতে বলা হয়েছে।
ট্রেন যাত্রীদের জন্য নির্দেশনা
ট্রেনের ছাদ, বাফার, পাদানি বা ইঞ্জিনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
ব্যক্তিগত মালামাল নিজ দায়িত্বে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বিনা টিকিটে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।
ট্রেনে ভ্রমণের সময় পাথর নিক্ষেপের মতো ঘটনার ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।
জরুরি যোগাযোগ
প্রয়োজনে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমে ০১৩২০০০১৩০০, ০১৩২০০০১২৯৯,
হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ০১৩২০১৮২৫৯৮,
রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ০১৩২০১৭৭৫৯৮,
নৌ পুলিশ হেডকোয়ার্টার্স ০১৩২০১৬৯৫৯৮
এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর ০১৭৭৭৭২০০২৯ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
এ ছাড়া প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার বা নিকটস্থ থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গেও যোগাযোগ করার পরামর্শ দিয়েছে পুলিশ।
যাত্রীদের সচেতনতা ও সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল আচরণের মাধ্যমেই এবারের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।