জাতীয় স্মৃতিসৌধে স্পিকার–ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সাভার প্রতিনিধি :
জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল।
শুক্রবার (১৩ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা শ্রদ্ধা জানান। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন স্পিকার ও ডেপুটি স্পিকার।
শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতার গৌরবময় ইতিহাসের প্রতীক এবং এটি জাতির জন্য একটি পবিত্র স্থান। এখানে শ্রদ্ধা নিবেদন করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।
তিনি আরও বলেন, মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সব শহীদের রুহের মাগফিরাত কামনা করেন।
স্পিকার জানান, তিনিও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং জিয়াউর রহমানের অধীনে রণাঙ্গনে যুদ্ধ করার সুযোগ পেয়েছিলেন; সেই যুদ্ধে তিনি আহতও হয়েছিলেন।
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত
