যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ইরানের স্পিকার

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৪ March ২০২৬, ০৯:৪৯ AM | পঠিত: ৩১ বার

ডেস্ক রিপোর্ট:
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি বলে স্পষ্টভাবে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগমাধ্যম X-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, তেলের বাজার ও অর্থনীতি নিয়ন্ত্রণের জন্য এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংকট আড়াল করতে ‘মিথ্যা খবর’ ছড়ানো হচ্ছে।
তিনি আরও বলেন, ইরান আগ্রাসনকারীদের ‘পূর্ণাঙ্গ ও অনুশোচনামূলক শাস্তি’ দাবি করে এবং এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত দেশটির নেতারা সর্বোচ্চ নেতা ও জনগণের পাশে দৃঢ়ভাবে অবস্থান করবেন।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই-ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর অস্বীকার করেন। তিনি জানান, হরমুজ প্রণালি এবং যুদ্ধবিরতির শর্ত নিয়ে তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনার বরাতে বলা হয়, যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু দেশের মাধ্যমে বার্তা এলেও, ইরান স্পষ্টভাবে সতর্ক করেছে—তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা হলে তার ‘ভয়াবহ পরিণতি’ হবে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘জোরালো আলোচনা’ হয়েছে এবং দুই পক্ষ গুরুত্বপূর্ণ বিষয়ে প্রায় একমত। তিনি জানান, এই আলোচনা সপ্তাহজুড়ে চলবে এবং ফোনেও যোগাযোগ হতে পারে।
ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তি করতে আগ্রহী এবং যুক্তরাষ্ট্রও তা চায়। তবে ইরান আলোচনায় রাজি না হলে হামলা চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে তিনি সাময়িকভাবে পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি স্থাপনায় হামলা স্থগিত রাখার কথাও জানান।
এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকদের 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।