পাবনায় রাষ্ট্রপতির প্রাণবন্ত আড্ডা: সাংবাদিকদের সঙ্গে স্মৃতিচারণ ও আনন্দঘন সময়

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ৩০ March ২০২৬, ১০:১৪ AM | পঠিত: ১৯ বার

পাবনা প্রতিনিধি:
নিজ জেলা পাবনায় চার দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় মিলিত হয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবে এ আড্ডা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা সাতটার কিছু সময় পর প্রেসক্লাবে পৌঁছালে রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং জীবন সদস্য স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুসহ অন্যরা।
পরে প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে রাষ্ট্রপতি তাঁর সতীর্থ ও পুরোনো সহকর্মী সাংবাদিকদের সঙ্গে আড্ডায় অংশ নেন। এ সময় তিনি পাবনায় মহান মুক্তিযুদ্ধে নিজের অংশগ্রহণ, সাংবাদিকতা জীবন ও শৈশবের নানা স্মৃতি তুলে ধরেন। আড্ডায় হাসি-আনন্দ ও খুনসুটিতে মেতে ওঠেন তিনি ও উপস্থিত সাংবাদিকরা। রাষ্ট্রপতি জানান, এমন আন্তরিক আড্ডা তিনি অনেক দিন ধরে মিস করছিলেন।
আড্ডার ফাঁকে তিনি সাংবাদিকদের সঙ্গে চিড়া ভাজা, সিঙ্গারা ও আলুর চপ খেয়ে সময় কাটান, যা পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
এ সময় স্মৃতিচারণ করে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, অঞ্জন চৌধুরী পিন্টু, বেবী ইসলাম, খন্দকার মাহবুব এলাহী বিশু, মুক্তার হোসেন, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খানসহ আরও অনেকে।
এর আগে সকালে রাষ্ট্রপতি আরিফপুর সদর কবরস্থানে তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করেন। আজ সোমবার সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শনের কথা রয়েছে তাঁর। সন্ধ্যায় শহরের জুবলি ট্যাংক এলাকার নিজ বাসভবনে যাওয়ার কর্মসূচি রয়েছে।
আগামীকাল মঙ্গলবার পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারযোগে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেবেন রাষ্ট্রপতি।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছান রাষ্ট্রপতি। নতুন সরকার গঠনের পর নিজ জেলা পাবনায় এটিই তাঁর প্রথম 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।