সিঙ্গাপুরে বাংলাদেশের অনুশীলনে উন্মাদনা, প্রবাসীদের ঢল

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ৩১ March ২০২৬, ০২:০৪ PM | পঠিত: ১৭ বার

ক্রীড়া ডেস্ক :
এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে আজ সন্ধ্যা ৬টায় ম্যাচ খেলবে বাংলাদেশ। যদিও প্রতিযোগিতার মূল পর্বে খেলার সুযোগ বাংলাদেশের আগে শেষ হয়ে গেছে, তবুও দ্বীপ দেশের বিপক্ষে ম্যাচটিকে ঘিরে উন্মাদনা কমছে না।
বাংলাদেশ দল ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষে গত ২৭ মার্চ সিঙ্গাপুরে পৌঁছায়। সফরকারীরা বিশ্রামের পর নিয়মিত অনুশীলন শুরু করেছে। দেশটির সংবাদমাধ্যমগুলোতে বাংলাদেশ দলের অনুশীলন, মিটিং এবং কার্যক্রমকে বেশি গুরুত্ব দিয়ে কাভারেজ দিচ্ছে।
সিএনএ-এর একটি ভিডিওতে দেখা গেছে, প্রবাসী বাংলাদেশিরা জিলং লারং ১২-এ অনুশীলন শুরু হওয়ার আগে ফুটবলারদের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন, হ্যান্ডশেক করেছেন এবং মিডফিল্ডার হামজা চৌধুরীর নামে স্লোগান দিয়েছেন। হামজা বর্তমানে ইংলিশ ক্লাব লেস্টার সিটি-এর হয়ে খেলেন।
শক্তি ও সাম্প্রতিক ফর্মের দিক থেকে সিঙ্গাপুর বাংলাদেশের চেয়ে এগিয়ে। প্রথম দেখায় ২-১ গোলে বাংলাদেশ হেরেছে। ‘সি’ গ্রুপে সিঙ্গাপুরের ৫ ম্যাচে ৩ জয় ও ১১ পয়েন্ট, বাংলাদেশ ১ জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে, আর ভারতের অবস্থান সর্বনিম্ন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।