উইজডেনের আইপিএল সেরা একাদশে একমাত্র বাংলাদেশি সাকিব আল হাসান

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৮ March ২০২৬, ০৯:৫৭ AM | পঠিত: ১৫ বার

ক্রীড়া ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিজের ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার উইজডেনের নির্বাচিত আইপিএলের এশিয়ান সেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।
ক্রিকেটের ঐতিহ্যবাহী সাময়িকী Wisden সম্প্রতি আইপিএলে খেলা এশিয়ার সেরা একাদশ প্রকাশ করেছে। সেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সাকিব।
২০১১ থেকে ২০২১ পর্যন্ত আইপিএল ক্যারিয়ারে ৭১ ম্যাচে ১৯.৮২ গড়ে ৭৯৩ রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ১২৪.৪৮। বোলিংয়েও ছিলেন কার্যকর—৭.৪৩ ইকোনমিতে নিয়েছেন ৬৩ উইকেট।
এই একাদশে ছয়জন ক্রিকেটারই শ্রীলঙ্কার, আর পাকিস্তান ও আফগানিস্তানের রয়েছেন দুজন করে। ওপেনিংয়ে আছেন সনাথ জয়াসুরিয়া ও রহমানউল্লাহ গুরবাজ। তিন ও চারে জায়গা পেয়েছেন কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। পাঁচ নম্বরে ব্যাটিং করবেন সাকিব।
ছয় ও সাত নম্বরে আছেন অলরাউন্ডার আজহার মেহমুদ ও থিসারা পেরেরা। স্পিন আক্রমণে রয়েছেন মুত্তিয়া মুরালিধরন ও রশিদ খান।
পেস আক্রমণে আছেন লাসিথ মালিঙ্গা ও সোহেল তানভীর।
২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্ট খেলার পর আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যায়নি সাকিবকে। তবে ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও কাউন্টি ক্রিকেটে খেলেছেন তিনি। দীর্ঘ বিরতির পর তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে চলছে আলোচনা।
🟢 উইজডেনের আইপিএল এশিয়ার সেরা একাদশ:
সনাথ জয়াসুরিয়া
রহমানউল্লাহ গুরবাজ
কুমার সাঙ্গাকারা
মাহেলা জয়াবর্ধনে
সাকিব আল হাসান
আজহার মেহমুদ
থিসারা পেরেরা
রশিদ খান
মুত্তিয়া মুরালিধরন
সোহেল তানভীর
লাসিথ মালিঙ্গা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।