এবার আবাসন ও সেমিকন্ডাক্টরের ব্যবসায়ে নামছে এসিআই
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি নতুন করে আবাসন ও সেমিকন্ডাক্টর ব্যবসায়ে নামছে। গতকাল বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় নতুন ব্যবসা শুরুর বিষয়টি অনুমোদিত হয়েছে।
পর্ষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী, নতুন দুই ব্যবসা শুরু করতে এসিআই প্রপার্টিজ লিমিটেড ও এসিআই সেমিকন্ডাক্টর লিমিটেড নামের দুটি সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে এসিআই।
