ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি নিয়ে খোদ রিপাবলিকানরাই বিভক্ত: জরিপ

HURMAT ALI বাংলাদেশ
প্রকাশ: ১৬ January ২০২৬, ০৭:৪১ PM | পঠিত: ২২ বার

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে রেনি নিকোল গুডকে হত্যা ও অভিবাসন কড়াকড়ির বিরুদ্ধে গতকাল বিক্ষোভ মিছিল করেন হাজারো মানুষ। ১০ জানুয়ারি ২০২৬ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর অভিবাসন নীতি ও ধরপাকড় অভিযান নিয়ে খোদ তাঁর নিজের দল রিপাবলিকান পার্টির ভেতরেই বিভক্তি দেখা দিয়েছে। সাম্প্রতিক অভিযানে এক নারী নিহতের ঘটনা এবং নিয়মিত সহিংসতার জেরে জনমনে উদ্বেগ বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোসের যৌথ জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। এই জরিপে ১ হাজার ২১৭ জন মার্কিন নাগরিক অংশ নিয়েছেন।

জরিপের ফলাফল অনুযায়ী ট্রাম্পের অন্ধ সমর্থক হিসেবে পরিচিত রিপাবলিকানদের একটি বড় অংশই এখন অভিবাসন কর্মকর্তাদের অতিরিক্ত বলপ্রয়োগের বিষয়ে সতর্ক অবস্থানে আছেন। বিশেষ করে মিনিয়াপোলিসে রেনি নিকোল গুড (৩৭) নামের এক নারী নিহতের ঘটনায় খোদ ট্রাম্পশিবিরে অস্বস্তি তৈরি হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।