বাংলাদেশ-নেপাল পিটিএ তিন মাসে পণ্যতালিকা চূড়ান্ত করা হবে
বাংলাদেশ ও নেপালের অগ্রাধিকারমূলক বাণিজ্যচুক্তি (পিটিএ) সইয়ের লক্ষ্যে তিন মাসের মধ্যে ট্রেড নেগোসিয়েটিং কমিটি (টিএনসি) আমদানি-রপ্তানি পণ্যের তালিকা চূড়ান্ত করবে।
আজ বৃহস্পতিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শেষ হওয়া বাংলাদেশ-নেপালের অষ্টম বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং নেপালের বাণিজ্যসচিব রামপ্রসাদ ঘিমির নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
