এবারের নির্বাচনে ‘উগ্রবাদী ফোর্স’ বিরোধী দল হয়েছে: ববি হাজ্জাজ-
নিজস্ব প্রতিবেদক :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, এবারের নির্বাচনে যেসব ব্যক্তি বা গোষ্ঠীকে তিনি ‘উগ্রবাদী ফোর্স’ মনে করেন, তারা বিরোধী দলের স্থান করে নিয়েছে।
নারী দিবস উপলক্ষে ব্রিটিশ কাউন্সিলে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “যারা নারী সমতা, নারী নেতৃত্ব বা নারীদের মর্যাদা নিয়ে ভিন্ন ধারণা পোষণ করে, তারা বিশাল ভোটজয়ের মাধ্যমে এখন বিরোধী দলের জায়গা নিয়েছে। তারা স্পষ্টভাবে বিশ্বাস করে যে নারীরা নেতৃত্ব দিতে পারবে না।”
ববি হাজ্জাজ আরও উল্লেখ করেন, সমাজ এখন রক্ষণশীল চিন্তাধারার দিকে যাচ্ছে। যদিও জাতীয় ও ধর্মীয় কিছু মূল্যবোধ ঠিক আছে, কিন্তু এগুলো রক্ষণশীলতার পর্যায়ে গেলে তা সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
নিজের নির্বাচনী এলাকার উদাহরণ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনে দুই প্রধান প্রার্থী ছিল—তিনি নিজে এবং একজন ধর্মীয় আলেম। আলেম প্রার্থী পরিষ্কার করেছিলেন যে নারীরা রাজনীতিতে কোনো স্থান পাবেন না।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য সমতার ভিত্তিতে সমাজব্যবস্থা গঠন করা। নারীদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যাতে ভবিষ্যতের সমাজে সমঅধিকার নিশ্চিত করা যায়।
