মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২১ March ২০২৬, ০৩:২২ PM | পঠিত: ১৫ বার


নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ যে স্বপ্ন ও চেতনা নিয়ে সংঘটিত হয়েছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তবে নবনির্বাচিত জাতীয় সংসদ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
শনিবার (২১ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে ঈদের জামাত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, “বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে। জনগণ অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছে। আমরা প্রত্যাশা করি, জাতীয় সংসদের সদস্যরা সবাই মিলে জনগণের সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন।”
বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ভবিষ্যতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি মহান আল্লাহর কাছে দ্রুত এই সংঘাতের অবসান কামনা করেন।
স্পিকার আরও বলেন, বাংলাদেশসহ অন্যান্য মুসলিম দেশগুলো যেন নিজেদের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করতে পারে এবং জনগণের জীবনমান উন্নয়নে একযোগে কাজ করতে পারে—সে লক্ষ্যেই সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
সবশেষে তিনি দেশবাসীর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।