গোপালগঞ্জে মানবিকতার দৃষ্টান্ত: কামরুজ্জামান সিকদারের উদ্যোগে ৮৯ পরিবার পেল কর্মসংস্থানের সুযোগ-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ১৯ March ২০২৬, ০৮:৩৯ PM | পঠিত: ২৬৮ বার

গাজী তুষার আহমেদ :

গোপালগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মনোয়ারা জালাল উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং জে কে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান সিকদার কামাল। তাঁর উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলার ৮৯টি পরিবারের মাঝে ব্যাটারিচালিত ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে, যা তাদের স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে দেবে।যার মধ্যে রয়েছে ৩১ টি ভ্যান এবং ৫৮ টি শেলাই মেশিন।
সোমবার (১৭ মার্চ) রাতে সদর উপজেলার বলাকৈড় গ্রামে ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়। আয়োজকরা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য শুধু দান নয়, বরং দরিদ্র মানুষের জন্য স্থায়ী আয়ের পথ তৈরি করা।
উপকারভোগীরা জানান, এই সহায়তা তাদের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে। ভ্যান ও সেলাই মেশিন পেয়ে তারা নিজ নিজ কাজে যুক্ত হয়ে পরিবারের ব্যয় নির্বাহ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
কামরুজ্জামান সিকদার কামাল বলেন, “আমি মানুষের উপকারে আসতে চাই। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমার লক্ষ্য।” তিনি তাঁর এই মানবিক কার্যক্রমের জন্য মহান আল্লাহর রহমত এবং সকলের কাছে দোয়া কামনা করেন।
এলাকাবাসী জানান , মনোয়ারা জালাল উদ্দিন ফাউন্ডেশনের মাধ্যমে নানা ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদান, গরিব মেয়েদের বিবাহের ব্যবস্থা করা,বৃক্ষ রোপন,কোরআন শরিফ বিতরণ,পবিত্র কোরআন শিক্ষা এবং বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম।
স্থানীয়রা জানান, তাঁর এই মহতি উদ্যোগ দিন দিন বিস্তৃত হচ্ছে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে। অনেকেই তাঁর এ উদ্যোগকে অনুসরণযোগ্য বলে মনে করছেন।
সবার প্রত্যাশা, এ ধরনের মানবিক কাজ মহান আল্লাহ কবুল করুন এবং সমাজে আরও অনেক বিত্তবান মানুষ এভাবে এগিয়ে আসুন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।