হারেও হতাশ নন হামজা চৌধুরী: ‘ভবিষ্যৎ আমাদেরই’

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০১ April ২০২৬, ১০:৫৫ AM | পঠিত: ১২ বার

নিজস্ব প্রতিবেদক:
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের হার হলেও কোনো আফসোস নেই দলের মিডফিল্ডার হামজা চৌধুরীর। সিঙ্গাপুরের বিপক্ষে ১–০ গোলে হারের পরও দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।
ম্যাচজুড়ে দাপট দেখিয়েছে বাংলাদেশ দল। বলের দখল, আক্রমণ তৈরি—সব দিকেই এগিয়ে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে গোল করার ব্যর্থতা এবং শেষ মুহূর্তের ভুলের কারণেই ম্যাচটি হাতছাড়া হয়।
ম্যাচ শেষে হামজা বলেন, “আমাদের কোনো আফসোস নেই। আল্লাহর রহমতে আমরা ভালো খেলেছি, শুধু ফলাফল আমাদের পক্ষে আসেনি। সারা সপ্তাহ আমরা কঠোর পরিশ্রম করেছি। ইনশা আল্লাহ শেষ মুহূর্তের ভুলগুলো ঠিক হয়ে যাবে।”
তিনি আরও বলেন, গত এক বছরে দলের ভেতরে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং খেলার ধরনেও উন্নতি হয়েছে। ফিনিশিং সমস্যার সমাধান হলে ভবিষ্যতে ভালো ফল পাওয়া সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হামজা ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, “কেউ যদি খেলা দেখে, বুঝতে পারবে আমরা তুলনামূলক ভালো দল ছিলাম। আমরা সুযোগ তৈরি করেছি, কিন্তু কাজে লাগাতে পারিনি। আমাদের ভুল থেকে দ্রুত শিখতে হবে।”
এদিকে, সিঙ্গাপুরের মাঠে প্রায় ছয় হাজার প্রবাসী বাংলাদেশি সমর্থক উপস্থিত থেকে দলকে উৎসাহ দেন। তাদের সমর্থনে মুগ্ধ হয়ে হামজা বলেন, “বিদেশের মাটিতেও মনে হচ্ছিল আমরা নিজেদের ঘরেই খেলছি। সমর্থকদের প্রতি অনেক কৃতজ্ঞতা। ইনশা আল্লাহ তারা এভাবেই আমাদের পাশে থাকবে।”
বাংলাদেশ ভালো খেললেও গোলের অভাবে হার মেনেছে। তবে দলের উন্নতিতে আশাবাদী হামজা চৌধুরী মনে করেন, ধৈর্য ও ঐক্য বজায় রাখলে সামনে সাফল্য 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।