ইরানে ৩১৩ টন চিকিৎসা সহায়তা পাঠাল রাশিয়া

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৮ March ২০২৬, ০৯:৫০ AM | পঠিত: ৩০ বার

 ডেস্ক রিপোর্ট :
মানবিক সহায়তার অংশ হিসেবে ইরানের জন্য ৩১৩ টন ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে রাশিয়া। শুক্রবার (২৭ মার্চ) রাতে RT (Russia Today)-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, এটি ইরানের জন্য রাশিয়ার পাঠানো দ্বিতীয় দফার চিকিৎসা সহায়তা। রেলপথে পাঠানো এই সহায়তা আজারবাইজানের সীমান্তবর্তী শহর আস্তারায় পৌঁছানো হয়। সেখানে রুশ কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ইরান সরকারের অনুমোদিত প্রতিনিধিদের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।
এর আগে আজারবাইজানের ভেতর দিয়েই রাশিয়া প্রথম দফার মানবিক সহায়তা পাঠায়। সে সময় সাতটি ট্রাকের বহরে করে ১৪০ টনের বেশি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পরিবহন করা হয় বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই মানবিক সহায়তা কার্যক্রমটি পরিচালিত হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর নির্দেশে। পুরো কার্যক্রমে আজারবাইজান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সহায়তা পরিবহনে ট্রানজিট সুবিধা নিশ্চিত করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।