জ্বালানি সাশ্রয়ের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাসের প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক :
মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারে ছড়িয়ে পড়ায় বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জ্বালানি সাশ্রয়ের জন্য অনলাইন ক্লাস চালুর পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, দেশের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে সঙ্গে নগর জীবনের স্বাভাবিক গতি ফেরলেও বিদ্যমান জ্বালানি সংকট সেই প্রত্যাশাকে চ্যালেঞ্জ করতে পারে। ফলে যানজট ও জ্বালানি ব্যবহারের চাপ কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন বা সমন্বিত ক্লাসের বিষয়ে পরিকল্পনা নেওয়া প্রয়োজন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমদ বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান চালু হলে জ্বালানি খাতের ওপর চাপ বৃদ্ধি পাবে। যুদ্ধ পরিস্থিতি এখনও অনিশ্চিত, তাই সব খাতেই জ্বালানি সাশ্রয়ের পরিকল্পনা জরুরি। অনলাইন ক্লাস কার্যকর হতে পারে, তবে কোভিডকালীন অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘাটতি সৃষ্টি হয়েছিল। তাই ভবিষ্যতে সমন্বিত ও পরিকল্পিত পদ্ধতি গ্রহণ করা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “প্রয়োজন হলে শিক্ষাপ্রতিষ্ঠানের সময় পরিবর্তন, অনলাইন-অফলাইন সমন্বিত পাঠদান ও আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুতি তৈরি করা যেতে পারে।”
বিশেষজ্ঞদের মতে, দেশের অন্যান্য খাতের মতো শিক্ষা খাতেও দ্রুত ও প্রযুক্তিনির্ভর পদক্ষেপ নেওয়া না হলে জ্বালানি সংকট আরও গভীর হতে
