জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই
নিজস্ব প্রতিবেদক :
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জনগণকে অযথা আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল সংগ্রহের আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে রাজধানীতে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, গত বছরের তুলনায় এ বছর প্রায় ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। ফলে সরবরাহে কোনো ঘাটতির আশঙ্কা নেই।
তিনি আরও জানান, সরকার ভর্তুকি দিয়েও জ্বালানি তেল আমদানি অব্যাহত রেখেছে, যাতে সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয়। “সবাই তেল পাবেন, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই,”—বলেন তিনি।
রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে সাম্প্রতিক তেল সংকটের বিষয়ে ব্যাখ্যা দিয়ে মন্ত্রী বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত দুই দিন তেলের ডিপোগুলো বন্ধ থাকায় খুচরা পর্যায়ে সাময়িক চাপ তৈরি হয়েছিল। এর ফলে কিছু এলাকায় তেল সরবরাহে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
তবে বর্তমানে ডিপো থেকে পুনরায় সরবরাহ শুরু হয়েছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসছে বলে জানান তিনি।
মন্ত্রী জনগণের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত না করে সচেতন থাকতে হবে। সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং খুব শিগগিরই সারাদেশে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশ্বাস
