প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০৪ March ২০২৬, ০৩:৩৭ PM | পঠিত: ১৮ বার

নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী–এর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। আজ বুধবার (৪ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপির দেশপ্রেম, শৃঙ্খলা ও পেশাদারত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন। বিশেষ করে তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আনসার ও ভিডিপির সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় মহাপরিচালক বাহিনীর চলমান ও ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর কার্যক্রম বৃদ্ধি এবং সদস্যদের দক্ষতা উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রী উন্নয়নের এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।