ঈদযাত্রার শুরুতে ভিড় কম, বাড়তি ভাড়ায় যাত্রীদের অসন্তোষ
নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীতে শুরু হয়েছে ঘরমুখো মানুষের যাত্রা। তবে এবারের ঈদযাত্রার শুরুতে সায়েদাবাদ বাস টার্মিনাল ও যাত্রাবাড়ী এলাকায় তুলনামূলক কম ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকে দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে এবং বড় ধরনের যানজটও দেখা যায়নি।
যাত্রীরা বলছেন, আগেভাগে বাড়ি ফেরার কারণে ভিড় কিছুটা কম থাকলেও ভাড়া বেড়ে যাওয়ায় ভোগান্তি বেড়েছে। অনেক ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার তুলনায় ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। ফলে স্বস্তির যাত্রা হলেও খরচের চাপ বাড়ছে সাধারণ মানুষের ওপর।
পরিবহন সংশ্লিষ্টদের মতে, জ্বালানি সংকটের কারণে অনেক গাড়ি সময়মতো ফিরতে পারছে না, এতে খালি গাড়ি ফেরত যাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন তারা। এই ক্ষতি পুষিয়ে নিতেই কিছুটা ভাড়া সমন্বয় করা হয়েছে বলে দাবি তাদের।
এদিকে শ্রমিক ও টার্মিনাল কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্ধারিত ভাড়া কার্যকর রাখতে নজরদারি বাড়ানো হয়েছে।
সব মিলিয়ে ঈদযাত্রার শুরুতে পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হলেও ভাড়া বৃদ্ধি ও জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ রয়ে গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদ ঘনিয়ে এলে যাত্রীচাপ বাড়বে এবং তখন পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং হয়ে উঠতে
