এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ, বাড়তি ভাড়ায় যাত্রীদের ক্ষোভ

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ১৭ March ২০২৬, ০৩:২৫ PM | পঠিত: ১৭ বার

নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল নামতে শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকেই ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বেড়েছে, যা বেলা বাড়ার সঙ্গে আরও তীব্র হয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ বাড়ি ফিরতে শুরু করায় সড়কে বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের ব্যাপক ভিড় দেখা গেছে।
ঢাকা থেকে ছেড়ে আসা প্রায় সব পরিবহনেই যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। লোকাল বাসগুলোতেও স্বাভাবিকের তুলনায় বেশি যাত্রী বহন করা হচ্ছে। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
জানা গেছে, যেখানে স্বাভাবিক ভাড়া ১৭০ টাকা, সেখানে যাত্রীদের ৩৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। বিশেষ করে স্বল্প দূরত্বের যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়ছেন। অনেক ক্ষেত্রে মাঝপথে নামলেও পুরো পথের ভাড়া দিতে হচ্ছে।
যাত্রীরা জানান, ঈদের সময় ভাড়া বাড়ানো যেন নিয়মে পরিণত হয়েছে। ভিড়ের কারণে দর-কষাকষির সুযোগও থাকে না।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, যানবাহনের চাপ সামাল দিতে টহল জোরদার করা হয়েছে এবং দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।