স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, মন্ত্রিসভার বৈঠক আজ বিকেলে

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৫ March ২০২৬, ১০:৫৭ AM | পঠিত: ৩২ বার

নিজস্ব প্রতিবেদক :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (আজ) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই ডাকটিকিট উন্মোচন করা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে পৌঁছান এবং এরপর তিনি তাঁর দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করেন।
ডাকটিকিট উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাকসচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত এই স্মারক ডাকটিকিট দেশের গৌরবময় ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, ডাকটিকিট উন্মোচনের পর প্রধানমন্ত্রীর কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেল ৪টায় মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। সাধারণত প্রতি বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হলেও, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তা একদিন এগিয়ে এনে আজ আয়োজন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।