কুয়েতের তেল শোধনাগারে একের পর এক ড্রোন হামলা, জ্বালানি নিরাপত্তায় নতুন শঙ্কা
ডেস্ক রিপোর্ট :
মধ্যপ্রাচ্যে জ্বালানি স্থাপনাগুলোর ওপর হামলার ঘটনা ক্রমেই বাড়ছে। এবার কুয়েতের দ্বিতীয় একটি তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংস্থা কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) এ তথ্য নিশ্চিত করেছে।
কুয়েত নিউজ এজেন্সির বরাত দিয়ে জানা যায়, দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত মিনা আবদুল্লাহ তেল শোধনাগারের একটি অপারেশনাল ইউনিটে ড্রোনটি আঘাত হানে। হামলার পরপরই সেখানে আগুন ধরে যায় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
এর আগে কুয়েতের আরেক গুরুত্বপূর্ণ শোধনাগার মিনা আল-আহমাদিতেও ড্রোন হামলার ঘটনা ঘটে, যেখানে আগুন লাগলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একদিনের ব্যবধানে দুটি বড় তেল শোধনাগারে হামলার ঘটনা দেশটির জ্বালানি খাতের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।
বিশ্লেষকদের মতে, কুয়েতের এই শোধনাগারগুলো দেশটির অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। ফলে এসব স্থাপনায় ধারাবাহিক হামলা কেবল অভ্যন্তরীণ নিরাপত্তাই নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে।
এরই মধ্যে কাতারের রাস লাফান এবং ইরানের গ্যাসক্ষেত্রে হামলার খবরের পর কুয়েতের এই ঘটনা মধ্যপ্রাচ্যের সামগ্রিক জ্বালানি নিরাপত্তাকে আরও ঝুঁকির মুখে ফেলেছে। এতে বিশ্ববাজারে তেলের দাম অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
তবে সর্বশেষ এই হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কুয়েত সরকার। তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট
