পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেট ঘিরে দফায় দফায় সংঘর্ষ, ৯ নিহত-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০১ March ২০২৬, ০৫:৪৪ PM | পঠিত: ১৭ বার

ডেস্ক রিপোর্ট :
পাকিস্তানের করাচি শহরের মাই কোলাচি সড়কে অবস্থিত মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার সকালেই, যখন তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভকারীরা কনস্যুলেটের দিকে জমায়েত হন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা কনস্যুলেটের ভিতরে প্রবেশের চেষ্টা চালান এবং ভবনের জানালা ভাঙচুর ও আগুন ধরানোর চেষ্টাও করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে তাদের আগুন ধরানো ও ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা ও কাঁদুনে গ্যাস ব্যবহার করে। পাকিস্তানভিত্তিক অ্যাম্বুলেন্স সেবাদাতা প্রতিষ্ঠান ইধির বরাত দিয়ে ডন জানায়, সংঘর্ষে প্রথমে ছয়জন নিহত হলেও পরে মৃতের সংখ্যা ৯ জন হিসেবে নিশ্চিত হয়। দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীু জিয়াউল হাসান লানজার পুলিশের কাছে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন এবং বলেন, “কাউকেই আইন নিজের হাতে তুলে নেওয়ার অনুমতি দেওয়া হবে না।” তিনি কূটনৈতিক স্থাপনাসহ সংবেদনশীল সব স্থাপনার নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামাবাদ ও লাহোরেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।