২৫ মার্চে সারা দেশে প্রতীকী ব্ল্যাকআউট পালনের ঘোষণা
বাসস, ঢাকা
আসন্ন ২৫ মার্চ উপলক্ষে সারা দেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২৩ মার্চ) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত দেশব্যাপী এই ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে।
এই কর্মসূচি মূলত ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাত—যা বাঙালির ইতিহাসে “কালরাত্রি” নামে পরিচিত—স্মরণে পালন করা হচ্ছে।
তবে গুরুত্বপূর্ণ স্থাপনা, জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো এই কর্মসূচির আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।
সরকারের পক্ষ থেকে দেশের সব নাগরিককে এই প্রতীকী কর্মসূচিতে অংশ নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানানো হয়েছে।
