মায়ের সেবা করে জান্নাতে বিশেষ মর্যাদা পেয়েছিলেন হারেসা বিন নুমান (রা.)-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ১১ March ২০২৬, ১০:৫৬ AM | পঠিত: ১৭ বার

ডেস্ক রিপোর্ট :
মায়ের সেবা ও সম্মানের মাধ্যমে একজন মানুষ কত উচ্চ মর্যাদা লাভ করতে পারেন—তার অনন্য উদাহরণ ছিলেন হারেসা বিন নুমান (রা.)। মহানবী মুহাম্মদ (সা.) এক রাতে স্বপ্নে জান্নাতে প্রবেশ করে তাঁর কোরআন তিলাওয়াতের সুমধুর ধ্বনি শুনতে পান বলে বর্ণনা রয়েছে।
হাদিসের বর্ণনায় জানা যায়, স্বপ্নে জান্নাতের অপূর্ব পরিবেশে প্রবেশ করে নবীজি (সা.) একটি সুমধুর কোরআন তিলাওয়াত শুনতে পান। তিনি বিস্মিত হয়ে ফেরেশতাদের জিজ্ঞেস করেন—এই সৌভাগ্যবান ব্যক্তি কে? উত্তরে ফেরেশতারা জানান, তিনি হলেন সাহাবি হারেসা বিন নুমান (রা.)।
তখন নবীজি (সা.) জানতে চান, কী কারণে তিনি এমন মর্যাদা লাভ করেছেন। ফেরেশতারা বলেন, তিনি তাঁর মায়ের প্রতি অত্যন্ত সদয় ও বিনয়ী ছিলেন। তিনি সবসময় মায়ের সেবা করতেন, তাঁকে ভালোবাসতেন এবং কখনো তাঁর অবাধ্য হননি।
এ কথা শুনে মহানবী (সা.) বলেন, “এটাই হচ্ছে ইহসান, এটাই হচ্ছে ইহসান।” অর্থাৎ, বাবা–মায়ের প্রতি সর্বোচ্চ সদাচরণ ও দায়িত্ব পালনই প্রকৃত ইহসানের পরিচয়।
ইসলামের শিক্ষা অনুযায়ী, মা–বাবার প্রতি সম্মান, ভালোবাসা ও সেবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। সাহাবি হারেসা বিন নুমান (রা.)-এর জীবন সেই শিক্ষারই উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।
তথ্যসূত্র: মুসনাদে আহমাদ ২৫১৮২, সহিহ ইবনে হিব্বান ৭০১৫।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।