নারী দিবসে বাংলাদেশ নারী ক্রিকেটারদের অভিনন্দন জানালেন মেহেদী হাসান মিরাজ
ক্রীড়া ডেস্ক:
আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশের নারী ক্রিকেটারদের বিশেষ সম্মান জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশিত এক ভিডিওতে মিরাজ বলেন, “বাংলাদেশের নারী ক্রিকেট দল কয়েক বছর ধরে যে অবদান রেখেছে, তা দেশের জন্য গর্বের মুহূর্ত। তারা শুধু খেলার মানেই নয়, দেশের নারী ক্রীড়ার চিত্রও এগিয়ে নিয়ে গেছে। নারী দিবসের জন্য সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভকামনা।”
তিনি আরও বলেন, “নারী ক্রিকেট দল যে পরিশ্রম ও মনোবল দেখাচ্ছে, তা ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে আরও বড় সাফল্য আনবে। তারা যেভাবে খেলে, সেভাবে এগিয়ে যাচ্ছে, তা বাংলাদেশের জন্য বড় অর্জন। নারী দিবসে দেশের সকল নারীকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল।”
মিরাজের এই মন্তব্য নারীদের প্রতি তার শ্রদ্ধা ও সমর্থনকে ফুটিয়ে তুলেছে। বিশেষ এই দিনে তার অভিনন্দন নারী খেলোয়াড়দের মনোবল বৃদ্ধি করবে এবং দেশের নারী ক্রীড়ার ভবিষ্যতকে আরও উজ্জ্বল করবে।
