আজ বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি সাকিব আল হাসানের জন্মদিন

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৪ March ২০২৬, ০৫:৫৫ PM | পঠিত: ১৪ বার

ক্রীড়া ডেস্ক :
দেশের জার্সি গায়ে অসংখ্য অর্জন করে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা হিসেবে খ্যাতি অর্জন করেছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে তাকে সবচেয়ে সফল ক্রিকেটার বলা হয়। ২২ গজে নিজের দক্ষতা প্রমাণ করে জীবন্ত কিংবদন্তি হিসেবে পরিচিত এই তারকা আজ ৩৯ বছরে পা রাখলেন।
সাকিব আল হাসান ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্মগ্রহণ করেন। মাত্র ১৯ বছর বয়সে ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর ব্যাট-বল হাতে ক্রিকেট জগতে একের পর এক রেকর্ড ভাঙেন তিনি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তিনটি ফরম্যাটেই সেরা অলরাউন্ডার হওয়ার কীর্তি গড়েছেন সাকিব। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ দলকে।
তবে ২০১৯ সালের বিশ্বকাপে তার পারফরম্যান্স ইতিহাসে স্মরণীয়। ব্যাট হাতে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১১টি উইকেট। মাঠের ভেতর-বাইরে নানা বিতর্ক থাকলেও খেলার মাঠে সাকিব সবসময় নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছেন এবং দলের প্রয়োজনে উজ্জ্বল ভূমিকা পালন করেছেন।
পরিসংখ্যান অনুযায়ী, টেস্ট ক্রিকেটে ৬৫ ম্যাচে ৫টি সেঞ্চুরিসহ ৪৩৬৭ রান এবং ২৩১ উইকেট নিয়েছেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৩০ ম্যাচে ৯টি সেঞ্চুরিসহ ৭০৮৬ রান এবং ৩০১ উইকেটের মালিক তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশ দলের অধিনায়কত্বও করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তার নেতৃত্ব, পারফরম্যান্স ও অভিজ্ঞতা বাংলাদেশ ক্রিকেটকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
পৌঁছে দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।