সাফে ঝড় তুলছেন প্রবাসী ফুটবলার রোনান, পারফরম্যান্সে মুগ্ধ সবাই

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ৩০ March ২০২৬, ১০:২৭ AM | পঠিত: ১৬ বার

ক্রীড়া ডেস্ক :
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন প্রবাসী ফুটবলার রোনান সুলিভান। পাকিস্তান ও ভারতের বিপক্ষে ম্যাচে তাঁর পারফরম্যান্স ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের নজর কাড়ছে।
টুর্নামেন্টে এখন পর্যন্ত তিনটি গোলের সঙ্গে সরাসরি অবদান রয়েছে রোনানের। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে দলকে ২-০ ব্যবধানে জিতিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন তিনি। ওই ম্যাচে তাঁর ৩০ গজ দূর থেকে নেওয়া ফ্রি-কিক গোলটি ছিল চোখধাঁধানো, যা অনেকেই বিশ্বতারকা লিওনেল মেসি-র ফ্রি-কিকের সঙ্গে তুলনা করছেন।
সাবেক জাতীয় দলের স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি মনে করেন, রোনানের মধ্যে একজন মানসম্পন্ন স্ট্রাইকার হওয়ার সব গুণ রয়েছে। তাঁর মতে, দূর থেকে গোল করার সাহস, সেট-পিসে দক্ষতা এবং ম্যাচের গতি পরিবর্তন করার ক্ষমতা রোনানকে অন্যদের থেকে আলাদা করেছে।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় গোলটি করেন হেড থেকে। শেখ সংগ্রামের ক্রস থেকে নিখুঁত টাইমিংয়ে হেড করে গোল করেন রোনান, যা প্রতিপক্ষ গোলরক্ষকের জন্য ছিল কঠিন চ্যালেঞ্জ। এমিলির মতে, রোনানের টাইমিং, পজিশনিং এবং ফিনিশিং দক্ষতা তাকে ভবিষ্যতের সম্ভাবনাময় স্ট্রাইকার হিসেবে তুলে ধরছে।
এদিকে ভারতের বিপক্ষে ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রোনান। তাঁর নেওয়া কর্নার থেকেই বাংলাদেশ সমতায় ফেরে এবং ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
২০২৪ সালে অনূর্ধ্ব-২০ সাফে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ এবারও শক্তিশালী দল গড়ে তুলেছে। রোনান সুলিভান, তাঁর যমজ ভাই ডেকলান সুলিভান এবং যুক্তরাজ্যপ্রবাসী ইব্রাহিম নাওয়াজের অন্তর্ভুক্তিতে দল আরও ভারসাম্যপূর্ণ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
তবে ভারতের বিপক্ষে ম্যাচে উত্তেজনার ঘটনায় বাংলাদেশের কোচ মার্ক কক্স লাল কার্ড দেখেছেন। ফলে ১ এপ্রিল নেপালের বিপক্ষে সেমিফাইনালে তাকে ডাগআউটে পাওয়া যাবে না।
বর্তমানে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে রোনান সুলিভানের পারফরম্যান্স নতুন আশার সঞ্চার করেছে বাংলাদেশ ফুটবলে। তাঁর ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে জাতীয় দলেও বড় ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।