রোনান ইস্যুতে দলগত সমন্বয় নিয়ে উদ্বেগ, বার্তা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৫ March ২০২৬, ১১:০১ AM | পঠিত: ১৬ বার

ক্রীড়া ডেস্ক :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। জয়ের নায়ক রোনান সুলিভান জোড়া গোল করে দলকে পূর্ণ ৩ পয়েন্ট এনে দিলেও ম্যাচজুড়ে দলগত সমন্বয়ের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ম্যাচের প্রথমার্ধে একাধিকবার গোলের সুযোগ তৈরি হলেও সতীর্থরা রোনানকে পাস না দিয়ে একক প্রচেষ্টায় এগোনোর চেষ্টা করেন। বিশেষ করে নাজমুল হুদা ফয়সাল ও মুরশেদ আলী কয়েকটি সম্ভাবনাময় মুহূর্তে রোনানকে বল না দেওয়ায় আক্রমণের ধার কমে যায়।
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়ায় আমিনুল হক বলেন, ফুটবলে ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলগত খেলা বেশি গুরুত্বপূর্ণ। তাঁর মতে, মাঠে খেলোয়াড়দের মধ্যে ‘কমিউনিকেশন গ্যাপ’ স্পষ্ট ছিল, যা ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
তিনি আরও বলেন, রোনানকে ঘিরে আরও পরিকল্পিত আক্রমণ গড়ে তোলা যেত। দল হিসেবে একে অপরের প্রতি আস্থা রাখা এবং সমন্বিতভাবে খেলা আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের জন্য অত্যন্ত জরুরি। স্থানীয় বা প্রবাসী—সব খেলোয়াড়ই দেশের প্রতিনিধিত্ব করে, তাই ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি।
জয়ের আনন্দের মাঝেও এমন বার্তা দলের জন্য ভবিষ্যতের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।