ওয়াকারের পরামর্শে উজ্জ্বল নাহিদ রানা

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ১২ March ২০২৬, ০১:২৮ PM | পঠিত: ১২ বার

ক্রীড়া ডেস্ক :
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করে আলোচনায় এসেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে তিনি ৭ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে হয়েছেন ম্যাচসেরা।
ম্যাচটিতে গড়ে ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করেন রানা। শর্ট বল ও লেংথের পরিবর্তন করে পাকিস্তানের ব্যাটারদের চাপে ফেলেন তিনি। সাহিবজাদা ফারহান, শামাইল হোসেন, মাজ সাদাকাত ও সালমান আলী আগার উইকেট নেন শর্ট বলে। পরে লেংথ পরিবর্তন করে আউট করেন মোহাম্মদ রিজওয়ানকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রানা জানান, পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস–এর পরামর্শ তাঁর বোলিংয়ে বেশ কাজে দিচ্ছে। বিপিএলের সময় ওয়াকারের সঙ্গে তাঁর কথা হয়েছিল।
রানা বলেন, ওয়াকার তাঁকে বলেছিলেন নিজের ফিটনেস ঠিক রাখা এবং নিজের শক্তির জায়গা ধরে রাখার ওপর গুরুত্ব দিতে। তিনি আরও বলেন, যত বেশি ম্যাচ খেলবেন, তত বেশি শিখতে পারবেন—এমন পরামর্শই দিয়েছিলেন পাকিস্তানের এই সাবেক তারকা বোলার।
রানার ভাষায়, অভিজ্ঞ এই পেসারের পরামর্শ তাঁর কাছে খুবই মূল্যবান মনে হয়েছে এবং সেটি মাঠে কাজে লাগানোর চেষ্টা করছেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।