রান আউট বিতর্কে মিরাজের পাশে লিটন

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ১৪ March ২০২৬, ১১:৫৩ AM | পঠিত: ১৩ বার

ক্রীড়া ডেস্ক :
বাংলাদেশ–পাকিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সালমান আলী আগার রান আউট নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ঘটনাটি ঘিরে পক্ষে–বিপক্ষে কথা বলছেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। তবে রান আউটটি করে যিনি আলোচনায় এসেছেন, সেই মেহেদী হাসান মিরাজ পাশে পাচ্ছেন সতীর্থ লিটন দাসকে।
লিটনের মতে, আন্তর্জাতিক ক্রিকেটে যেহেতু এই নিয়ম রয়েছে, তাই এটি স্পষ্টভাবে আউট। এ প্রসঙ্গে উইকেটরক্ষক ব্যাটার লিটন বলেন,
“এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি; এটা আন্তর্জাতিক ম্যাচ। যেহেতু আইনে আছে আউট। আমি তো এখানে কোনো অ্যাঙ্গল থেকেই দেখি না স্পোর্টসম্যানশিপ নষ্ট হওয়া বা কোনো কিছু। যে যার ব্যক্তিগত মতামত দিতেই পারে। আমাদের কাছে মনে হয়েছে এটা আউট… তো আউট।”
এই রান আউটের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তুমুল আলোচনা। কেউ এটিকে নিয়ম অনুযায়ী সঠিক সিদ্ধান্ত বলছেন, আবার কেউ স্পোর্টসম্যানশিপের প্রশ্ন তুলছেন। তবে বাংলাদেশ দলের ভেতরে এ নিয়ে কোনো দ্বিধা নেই বলেই ইঙ্গিত দিয়েছেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।