সংকটে ‘অন-অ্যান্ড-অফ’ ক্লাসের পরিকল্পনা, আসতে পারে ৬ দিনের পাঠদান

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ৩১ March ২০২৬, ০১:৪৮ PM | পঠিত: ১৫ বার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্বালানি সাশ্রয় এবং চলমান বৈশ্বিক সংকট মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। সশরীরে ও অনলাইন মিলিয়ে ‘ব্লেন্ডেড’ বা ‘অন-অ্যান্ড-অফ’ পদ্ধতিতে ক্লাস চালুর কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, জ্বালানি সংকট শুধু বাংলাদেশের নয়, এটি এখন বিশ্বব্যাপী সমস্যা। এই পরিস্থিতি কতদিন চলবে তা অনিশ্চিত হওয়ায় বিকল্প শিক্ষাব্যবস্থা নিয়ে ভাবতে হচ্ছে।
শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হলেও রোজার ছুটি ও বিভিন্ন কারণে কিছু ক্লাসের ক্ষতি হয়েছে। এই ঘাটতি পুষিয়ে নিতে সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়ার চিন্তাও করা হচ্ছে।
তিনি আরও বলেন,
“আমরা ভাবছি, আংশিক অনলাইন ও আংশিক সশরীরে ক্লাস চালু করা যায় কি না। প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থী অনলাইন ক্লাসের পক্ষে মত দিয়েছে। তবে পুরোপুরি অনলাইনে গেলে শিক্ষার্থীরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।”
বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে। সেখানে শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ কাঠামো নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
শিক্ষামন্ত্রী জানান, বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।