টেলিভিশনে ভাষণ দেবেন খামেনি: মৃত্যুর গুঞ্জন উড়িয়ে জাতির উদ্দেশে বার্তা-
আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর উত্তেজনায় টালমাটাল মধ্যপ্রাচ্য। পাল্টা জবাব হিসেবে ইরান দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে আক্রমণ চালিয়ে যাচ্ছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানী তেহরানের বিভিন্ন সরকারি স্থাপনায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
একটি ক্ষেপণাস্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর কার্যালয়ের কাছে আঘাত হানে বলে জানা যায়। এরপরই ইসরাইলি কয়েকটি সংবাদমাধ্যমে তার নিহত হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এসব খবরকে ভিত্তিহীন ও ভুয়া বলে উড়িয়ে দেওয়া হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল-আলম টেলিভিশন জানিয়েছে, খামেনি শিগগিরই জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দেবেন। এই ভাষণ কয়েক মিনিটের মধ্যেই সম্প্রচার হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে। আন্তর্জাতিক মহল গভীরভাবে ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকরা বলছেন, খামেনির ভাষণ বর্তমান সংকটের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র: আল জাজিরা
