দক্ষিণ ইসরায়েলের রাসায়নিক কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, স্থানীয়দের ঘরে থাকার নির্দেশ

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৯ March ২০২৬, ০৯:৪৩ PM | পঠিত: ১৩ বার

ডেস্ক রিপোর্ট:
দক্ষিণ ইসরায়েলের ‘নিওত হোভভ’ শিল্প এলাকায় ইরান নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। হামলার পর বিষাক্ত ও বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম।
কাতারভিত্তিক আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিরশেবা শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই শিল্প এলাকায় হামলা চালানো হয়। ইসরায়েলি জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, হামলায় একজন আহত হয়েছেন।
নিওত হোভভে থাকা বিপজ্জনক রাসায়নিক উপাদানের কারণে স্থানীয় বাসিন্দাদের জানালা ও দরজা বন্ধ রেখে ঘরে থাকতে বলা হয়েছে। ইসরায়েলি সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষ পুরো এলাকা ঘিরে রেখেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।