ট্রাম্পের বারণ, ইরানের পাল্টা জবাব—বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নতুন বিতর্ক

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ১৩ March ২০২৬, ০৫:৪১ PM | পঠিত: ১৮ বার

ক্রীড়া ডেস্ক :
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে তিন মাসেরও কম সময় বাকি। এরই মধ্যে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের উচিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো। তবে এর জবাবে ইরান জানিয়েছে, তারা যোগ্যতা অর্জন করেই বিশ্বকাপে জায়গা পেয়েছে, তাই তাদের বাদ দেওয়ার সুযোগ নেই। ইরান জাতীয় ফুটবল দলের এক পোস্টে বলা হয়, বিশ্বকাপ কোনো একক দেশের আয়োজন নয়; এটি পরিচালনা করে ফিফা।
আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। সূচি অনুযায়ী ইরানের তিনটি ম্যাচ যুক্তরাষ্ট্রেই হওয়ার কথা—দুটি লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে।
এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি এক পোস্টে জানান, ইরানের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং ট্রাম্পও বিশ্বকাপে অংশ নিলে ইরান দলকে স্বাগত জানানোর কথা বলেছেন। তবে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে ইরান বিশ্বকাপে অংশ নাও নিতে পারে।
এখন শেষ পর্যন্ত ইরান বিশ্বকাপে খেলবে কি না—তা সময়ই বলে দেবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।