অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ভারতকে হারাতে ২৩৯ করতে হবে বাংলাদেশকে

HURMAT ALI বাংলাদেশ
প্রকাশ: ১৭ January ২০২৬, ০৭:০২ PM | পঠিত: ১৮ বার

বুলাওয়েতে বাংলাদেশ ও ভারতের ম্যাচে খেলছে আরেকটি ‘দল’ও—বৃষ্টি!

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে অধিনায়ক আজিজুল হাকিমের বাংলাদেশ। কুইন্স স্পোর্টস ক্লাবে এই ম্যাচের আগেই আবহাওয়া প্রতিবেদনে বৃষ্টির পূর্বাভাস ছিল। ঘটেছেও ঠিক তাই।

বৃষ্টি হানা দেওয়ায় টস হয় নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে। ম্যাচের মাঝেও বাগড়া দিয়েছে বৃষ্টি, যার কারণে শেষ দিকে ১ ওভার কমিয়ে খেলা নিয়ে আসা হয় ৪৯ ওভারে। তবে ভারত অনূর্ধ্ব–১৯ দলও অবশ্য পুরো ওভার খেলতে পারেনি। ৪৮.৪ ওভারে ২৩৮ রানে অলআউট হয় তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।