শহীদ মিনারে জামায়াতের শ্রদ্ধা: ‘ভুল শুধরে নতুন শুরু করলে সাধুবাদ’—ববি হাজ্জাজ

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৩ February ২০২৬, ১০:০৮ PM | পঠিত: ১৭ বার

নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় কেন্দ্রীয় শহীদ মিনার–এ প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর শ্রদ্ধা জানানোকে স্বাগত জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, “প্রথমবার শহীদ মিনারে এসেছে, সেজন্য তাদের সাধুবাদ জানাই। সবাই ভুল করতে পারে। যদি তারা ভুল মুছে নতুন করে শুরু করতে চায়, সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।”
নতুন সরকারের অধীনে শ্রদ্ধা জানানোর অনুভূতি তুলে ধরে তিনি বলেন, “অনেক বছর পর নির্বাচিত সরকারের অধীনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আনন্দিত। প্রথমে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে, পরে দলীয়ভাবে ফুল দিয়েছি—এটা আমার জন্য গর্বের।”
তিনি আরও বলেন, “আগেও প্রতি বছর শ্রদ্ধা জানিয়েছি। তবে এবার আনন্দ বেশি, কারণ গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানাতে পেরেছি।”
নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৩–এর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, “মোহাম্মদপুরের যে বদনাম আছে, আমরা দ্রুত তা দূর করব। আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন হবে।”
ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের অংশগ্রহণকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, শহীদ মিনার সকলের, আর ভাষা আন্দোলনের চেতনা জাতীয় ঐক্যের প্রতীক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।