সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২০ March ২০২৬, ০৯:৩৮ PM | পঠিত: ১৬ বার

নিজস্ব প্রতিবেদক : 


প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ঈদুল ফিতরের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়ে আজ সন্ধ্যায় এক টেলিভিশন বার্তায় বলেন, আসুন আমরা রমজানের আদর্শে অনুপ্রাণিত হই এবং একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই।

বার্তাটি প্রচার করে বাংলাদেশ টেলিভিশন।

তারেক রহমান বলেন, এক মাসের সিয়াম সাধনার পর ঈদুল ফিতর এসেছে মুসলিম উম্মাহর জন্য বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা ও অনাবিল আনন্দের বার্তা নিয়ে।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ পৌঁছে যাক প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে এবং প্রতিটি মানুষের কাছে।  ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশের জনগণকে ঈদ-শুভেচ্ছা জানাচ্ছি।

এ ছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।