অবৈধ ইউরোপযাত্রায় মৃত্যু থামছে না: বছরে প্রাণ হারাচ্ছেন অন্তত ৫০০ বাংলাদেশি

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ৩১ March ২০২৬, ১০:৩৯ AM | পঠিত: ২১ বার

নিজস্ব প্রতিবেদক :
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার ঝুঁকিপূর্ণ যাত্রায় বাংলাদেশিদের মৃত্যু থামছেই না। বিভিন্ন সংস্থার তথ্যে জানা গেছে, প্রতিবছর এই পথে অন্তত ৫০০ বাংলাদেশি প্রাণ হারাচ্ছেন। বাস্তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সর্বশেষ গত শুক্রবার গ্রিস উপকূলে নৌকাডুবির ঘটনায় ১৮ থেকে ২০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে এবং ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর আগে বিভিন্ন সময় ভূমধ্যসাগর ও লিবিয়া-কেন্দ্রিক রুটে একাধিক নৌকাডুবি ও নির্যাতনের ঘটনায় বহু বাংলাদেশির প্রাণহানি ঘটে।
বেসরকারি সংস্থা ব্র্যাক জানিয়েছে, লিবিয়া হয়ে ইউরোপ যাওয়ার পথে প্রতিবছর গড়ে ৫০০ বাংলাদেশি মারা যান। অন্যদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, সাম্প্রতিক সময়েই একাধিক নৌকাডুবিতে কয়েক শ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়ে থাকতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৫ বছরে বিপদে পড়া ৪৮ হাজার ৫৪৮ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে আটক আরও ২৩৯ জনকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, গত পাঁচ বছরে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে মারা যাওয়া ১৮৭ জন বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে দালাল চক্র বেশি সক্রিয়। উন্নত জীবনের লোভ দেখিয়ে তারা মানুষকে বিপজ্জনক এই পথে ঠেলে দিচ্ছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, মানব পাচার প্রতিরোধ আইনে সারা দেশে হাজার হাজার মামলা থাকলেও দালাল চক্র পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বর্তমানে অনেক মামলার তদন্ত চলছে সিআইডি-তে।
ব্র্যাকের মাইগ্রেশন বিশেষজ্ঞ শরিফুল হাসান বলেন, “ঝুঁকি জেনেও মানুষ এই পথ বেছে নিচ্ছে। সচেতনতা বাড়ানো ও সারা বছর আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর অভিযান জরুরি।”
সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৬ সালের প্রথম দুই মাসেই ভূমধ্যসাগর হয়ে ৩,৩৯৫ জন অবৈধ অভিবাসী ইউরোপে প্রবেশ করেছেন এবং একই সময়ে প্রায় ৬৬০ জনের মৃত্যু হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, কঠোর নজরদারি, দালাল চক্র দমন এবং জনসচেতনতা বৃদ্ধি ছাড়া এই মৃত্যুমিছিল থামানো 

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।