চেলসির নারী দলে সুযোগ পেয়েছিলেন জাইমা রহমান: ক্রীড়া প্রতিমন্ত্রী

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২২ March ২০২৬, ০৯:৩৪ PM | পঠিত: ১৩ বার

ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর মেয়ে জাইমা রহমান ইংলিশ ক্লাব চেলসি নারী দল-এর হয়ে গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছিলেন বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
যমুনা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের মধ্যে খেলাধুলার প্রতি গভীর আগ্রহ রয়েছে, বিশেষ করে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান খেলাধুলা অত্যন্ত পছন্দ করেন।
তিনি আরও জানান, লন্ডনে অবস্থানকালে তাদের সঙ্গে সাক্ষাৎ হয় এবং সেখানেই বিষয়টি জানতে পারেন। প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, জাইমা রহমান চেলসির নারী ফুটবল দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন এবং তার উচ্চতাও এ ক্ষেত্রে সহায়ক ছিল।
তবে পরবর্তীতে পারিবারিক সিদ্ধান্তের কারণে তিনি সেই সুযোগটি কাজে লাগাতে পারেননি বলেও ইঙ্গিত দেন প্রতিমন্ত্রী।
এছাড়া আমিনুল হক মজার ছলে বলেন, জাইমা রহমান নাকি তার মতোই ম্যানচেস্টার ইউনাইটেড-এর একজন ভক্ত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।