দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মায় বাস, বহু যাত্রী নিখোঁজ

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৫ March ২০২৬, ০৭:১৮ PM | পঠিত: ১৫ বার

রাজবাড়ী প্রতিনিধি : 

দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে গেছে যাত্রীসহ একটি বাস। ঘটনাস্থল থেকে জানা গেছে, বাসটিতে প্রায় ৫০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন। তবে, এখন পর্যন্ত পাঁচ থেকে সাতজন যাত্রীকে তীরে উদ্ধার করা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস ও পুলিশের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে আরও অতিরিক্ত ডুবুরি দল ঢাকা থেকে পাঠানো হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সালাউদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকাজ চলাকালীন বাসের অবস্থান ও যাত্রীদের হদিস পাওয়া কেন্দ্র করে কাজ চলছে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় ফেরি ও ঘাটে ভয়াবহ ভিড় ছিল। বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কী হবে তা এখনও স্পষ্ট নয়।
উদ্ধারকারী দল দ্রুত বাসটিকে উদ্ধার করে যাত্রীদের নিরাপদে তীরে আনার চেষ্টা করছে।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।