ফেনীতে মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত আরও কয়েকজন

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২২ March ২০২৬, ১১:০২ AM | পঠিত: ১২ বার

ফেনী প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলার রামপুর এলাকায় ভয়াবহ ত্রিমুখী যানজট ও সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনা আজ রোববার ভোর ৪টার দিকে ঘটে। পুলিশ জানিয়েছে, আহতদের নাম-পরিচয় এখনও শনাক্ত হয়নি। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছেন।
ফেনী মহিপাল হাইওয়ে পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানিয়েছেন, চট্টগ্রাম অভিমুখী একটি লেনে কাজ চলাকালীন একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে চলছিল। সেই সময় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এরপর বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে কথা-কাটাকাটির সময় পেছনে থাকা মোটরসাইকেল এবং আরও কিছু বাস জটের মধ্যে ধাক্কা খায়। এর কিছুক্ষণ পর একটি বেপরোয়া গতির বাস জটলার মধ্যে ঢুকে সংঘর্ষ ঘটায়।
এই দুর্ঘটনায় মারা যান একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার এবং একজন যাত্রী।
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাস সরিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।