ভূঞাপুরে অবরুদ্ধ মুক্তিযোদ্ধার বাড়ির রাস্তা খুলে দিলেন ইউএনও

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ১৯ March ২০২৬, ০২:০৪ PM | পঠিত: ৮ বার

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে অবরুদ্ধ হয়ে পড়া এক বীর মুক্তিযোদ্ধার বাড়ির যাতায়াতের রাস্তা অবশেষে খুলে দিয়েছেন উপজেলা প্রশাসন। বুধবার (১৮ মার্চ) সংবাদ সম্মেলন ও বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান।
জানা যায়, উপজেলা সদরের ঘাটান্দী মৌজায় বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদারের নিজস্ব জমি জোরপূর্বক দখল করে সেখানে ঘর নির্মাণ করা হয়। একই সঙ্গে তার বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এতে তিনি ও তার পরিবার চরম ভোগান্তিতে পড়েন।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে আশরাফ আলী তালুকদার ভূঞাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। পরে বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়।
সংবাদ প্রকাশের পরপরই ইউএনও মো. মাহবুব হাসান ঘটনাস্থল পরিদর্শন করে অবরুদ্ধ রাস্তা খুলে দেন এবং ভবিষ্যতে যাতে কেউ আর রাস্তাটি বন্ধ করতে না পারে সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন।
এ সময় উপপরিদর্শক সুমনসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্ধার পেয়ে বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।